ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

    টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নে নিবন্ধিত ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একই ক্যাম্পের বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে মো ইসমাইল (২৯) ও মৃত নবী হোসেনের ছেলে নুর ইসলাম (২০)।

    এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় এপিবিএন। 

    তিনি আরও জানান, এই দুই রোহিঙ্গা একাধিক মামলার এজাহারভুক্ত  আসামি ও রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য। এরা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় মাদক কারবারি,অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। 

    গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ