ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!

    ২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২১ ফেব্রুয়ারির পর মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে সরকার।  

    দুই ডোজ টিকা দেয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে বলে পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি।

    শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করবে মন্ত্রণালয়।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে।

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত জানাবেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।  

    গত ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ