ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বিমানবন্দর মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন— কাজল আক্তার (৩৫) এবং মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০)। নিহত সুমন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও কাজল যাত্রী ছিলেন।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।

    তিনি বলেন, বিমানবন্দর থানার অধীনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    ঘাতক কাভার্ডভ্যানের বিষয়ে এসআই জুয়েল বলেন, জানতে পেরেছি কাভার্ডভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

    বিমানবন্দর থানা পুলিশ জানায়, নিহত সুমনের বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে থাকতেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।

    নিহত কাজল ঢাকার একটি রেস্টুরেন্ট-বারে কাজ করতেন। বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ