ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

    জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে শেষ করা হবে। তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষায় কোনো বিষয় বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার আগে সেটি জানিয়ে দেওয়া হবে।’

    আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ব্রিফিং করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ব্রিফিংয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করা যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ‘যাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়া সম্ভব হয়েছে তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেবে। অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্ভব হবে।’ 

    শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিকে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ