ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পটুয়াখালীতে জাল টাকার নোটসহ যুবক গ্রেফতার

    পটুয়াখালীতে জাল টাকার নোটসহ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মো. খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। 

    গ্রেফতারকৃত খোকন ওরফে শাওন ওরফে ছগির রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

    অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান বলেন, খোকন আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য। বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস দল গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬টি এবং ৫ শ‘ টাকার বিভিন্ন সিরিয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করে। গ্রেফতারকৃত ছগিরের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। পরে খোকনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী একাধিক ব্যক্তির নাম প্রকাশ করে। তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ