ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বরিশালে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে কারাগারে যুবক

    বরিশালে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে কারাগারে যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবক আল-আমিনকে (৩৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় গত বুধবার বিকালে সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম নিশাত তামান্না এ দণ্ড দেন। 

    বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, সাহেবের হাট এলাকার বাসিন্দা আল-আমীন নামের ওই যুবক একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে বেশকিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। 

    ভুক্তভোগী নারী বিভিন্ন স্থানে অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পেয়ে বরিশাল সদরের সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে একমাসের কারাদণ্ড দেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম নিশাত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ