ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহ এর ছেলে মিলন সিংহ (৪২)।

    ৭টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ আটকের মামলায় আদালত এ রায় দেন। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আঞ্জুমান আরা বেগম। তিনি জানান, অস্ত্র মামলায় আদালত রায় দিলেও ভারতীয় নাগরিক মিলন সিংহের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলাটি এখনও চলমান রয়েছে।

    তিনি আরও জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারী র‌্যাবের একটি দল বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৭টি পিস্তুল, ১৪টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। এ ঘটনায় এসআই মোঃ গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। 
    পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার স্বাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত এই দন্ডাদেশ প্রদান করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ