ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ছাত্রলীগের সেই সভাপতি-সম্পাদকের জামিন মঞ্জুর

    ছাত্রলীগের সেই সভাপতি-সম্পাদকের জামিন মঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বামনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির একদিন পর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

    বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দিয়েছেন।

    এর আগে বামনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার বুধবার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

    জানা যায়, ২০২১ সালের ২২ মার্চ বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। প্রথমে পুলিশ মামলাটি ফাইনাল দেয়। বাদী বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ আদালতে নারাজির আবেদন করলে দণ্ডবিধি আইনের ৪২৭ ও ৩০৭ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেন।

    ওই মামলায় বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনি বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে বিচারের জন্য মামলার নথি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন।

    আসামিপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, আদালত মানবিক বিবেচনায় আসামিদের জামিন মঞ্জুর করেছেন।

    বরগুনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, দণ্ডবিধি ৪২৭ ধারা জামিনযোগ্য। ৩০৭ ধারা হত্যার উদ্দেশ্য আক্রমণ। ৪২৭ ধারার সঙ্গে ৩০৭ ধারা অসঙ্গতিপূর্ণ। তাছাড়া আসামি জনির মা ছেলের হাজতবাস শুনে স্ট্রোক করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। অন্য আসামি মোর্শ্বেদ শাহারিয়া গোলদারের শুক্রবার আইন পরীক্ষা। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম একজন মানবিক বিচারক। সার্বিক বিবেচনায় তিনি জামিন দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ