ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আইনজীবীদের মানবতার কল্যাণে কাজ করতে হবে : স্পিকার

     আইনজীবীদের মানবতার কল্যাণে কাজ করতে হবে : স্পিকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবীরা হলেন সামাজিক প্রকৌশলী, বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে মানবতার কল্যাণে জাতীয় সীমানা অতিক্রম করে তাদের কাজ করে যেতে হবে।

    ফিলিপ সি. জেসআপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২২ উপলক্ষে জেসআপ বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৬ষ্ঠ বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার একথা বলেন।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিড-১৯ মহামারির মতো জলবায়ু পরিবর্তন, অভিবাসন সংকট, উদ্বাস্তু সমস্যা, পানি সংকটের মতো মৌলিক সমস্যাগুলো জাতীয় সীমানা অতিক্রম করে মৌলিকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। এ সংকটগুলো মোকাবেলায় আন্তর্জাতিক আইনের ওপর অগাধ জ্ঞান অর্জন খুবই প্রাসঙ্গিক। তাই আইনচর্চার মাধ্যমে জাতীয়, আঞ্চলিক এমনকি বৈশ্বিক পর্যায়ের সংকট উত্তরণের কৌশল শিক্ষায় আইনজীবীদের উদ্যোগী হতে হবে।

    স্পিকার বলেন, আইনজীবীদের আন্তর্জাতিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত হতে হবে। মুট কোর্ট এ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে সুদক্ষ তরুণ আইনজীবী প্রস্তুতিতে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. তানভীর হাসানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা এবং হেড অব ল'র প্রফেসর বোরহান উদ্দিন খান।

    অনুষ্ঠানে আইএলএসএ অ্যান্ড জেসআপ জার্নি বাংলাদেশের কো-অর্ডিনেটর নুরান চৌধুরী, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এ. বি. এম. হামিদুল মিসবাহ, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড স্যোশাল সাইন্সের ডীন প্রফেসর ড. তাইয়াবুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স’র হেলেন লা ফাভে বক্তব্য রাখেন।

    ফিলিপ সি. জেসআপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২২ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, প্রতিযোগীবৃন্দ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নবীন আইনজীবীগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

    সূত্র: বাসস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ