ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • এক ‘রাজা’ ইলিশের দাম ৬ হাজার

    এক ‘রাজা’ ইলিশের দাম ৬ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে মেঘনার তুলাতুলি পয়েন্টে জেলে মো. কামরুল মাঝির জালে এক ‘রাজা’ ইলিশ ধরা পড়ে। যার ওজন দুই কেজি ৫০ গ্রাম। তবে মাছটির দাম হাঁকা হয়েছে ছয় হাজার টাকা।

    তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার আব্দুল খালেক মেম্বার বলেন, বৃহস্পতিবার বিকেলে তুলাতুলি মেঘনা নদীতে ইলিশ শিকার করেন কাচিয়া ইউনিয়নের জেলে মো. কামরুল মাঝি। এ সময় তার জালে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে ওই দুই কেজি ওজনের ‘রাজা’ ইলিশটি ধরা পড়ে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছটি আমার আড়তে নিয়ে আসেন। পরে নিলামে সাড়ে চার হাজার টাকায় তুলাতুলি ঘাটের মাছ ব্যাপারী মো. কামাল উদ্দিনের কাছে বিক্রি করি।

    তুলাতুলি মাছ ঘাটের মৎস্য ব্যাপারী মো. কামাল উদ্দিন জানান, নিলাম ডাকলে অনেক ব্যাপারী ওই ‘রাজা’ ইলিশটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে আমি সর্বোচ্চ ডাকে সাড়ে চার হাজার টাকায় কিনে নেই।

    তিনি আরো বলেন, বরিশাল ও ঢাকার পাইকারি বাজারে ‘রাজা’ ইলিশের অনেক দাম পাওয়া যায়। তাই আমি এত বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। এটি আমি ছয় হাজার টাকায় বিক্রি করতে পারব।

    ওই ঘাটের মাছ ব্যবসায়ী ইউনুছ ব্যাপারী বলেন, মাছটি ঘাটে নিয়ে এলে খুচরা ও পাইকারি ক্রেতাসহ স্থানীয় জনতা মাছটি দেখতে ও কিনতে ভিড় জমান।

    তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি বিকেলেও এক কেজি ৮০০ গ্রামের আরেকটি ‘রাজা’ ইলিশ ধরা পড়ে। আমরা মনে করি মৎস্য বিভাগের গত অভিযানগুলো সফল হওয়ায় নদীতে বর্তমানে ‘রাজা’ ইলিশ ধরা পড়ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ