ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উপলক্ষে জগিং ও র‌্যালি

    আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উপলক্ষে জগিং ও র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে র‌্যালি শুরু হয়।

    সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জগিং ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-এর খেলার মাঠে এই জগিং ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

    সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের মহাপরিচালক এয়ার কমোডর এস এম মুয়িদ হোসেন কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  র‌্যালিটি বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু-এর খেলার মাঠ হতে শুরু হয়ে স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন-এফসি (আর্মি) - জিয়া কলোনী - আইএসএসবি গেট হয়ে বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলার মাঠে সমাপ্ত হয়। এই জগিং ও র‌্যালীতে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন পদদির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরেই পৃথিবীর অন্যতম ক্রীড়া সংগঠন হচ্ছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা। ১৯৭৭ সাল হতে বাংলাদেশ এ সংগঠনের সদস্য। বিশ্বের ১৪০টি দেশ এ সংগঠনের সদস্য।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ