ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • হাসপাতা‌লে ভ‌র্তি হলেন ড‌লি জহুর‌

    হাসপাতা‌লে ভ‌র্তি হলেন ড‌লি জহুর‌
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে দেশের বরেণ্য অভিনয়‌ শিল্পী ড‌লি জহুর‌কে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঠাণ্ডাজনিত সমস্যার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় তা‌কে।

    অভিনয়‌ শিল্পী সং‌ঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশন ঠিক আছে। করোনা টেস্ট করা হয়েছে। নেগেটিভ এসেছে। আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
    হাসপাতা‌লের বিছানায় ধারণ করা এক‌টি ভি‌ডিও ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন রওনক হাসান। সেখানে নি‌জের শারী‌রিক অবস্থার কথা জা‌নি‌য়ে ড‌লি জহুর ব‌লেন, আমার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌বো।

    কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। পরে টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৬০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমনি’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’,‘ দীপু নাম্বার টু’,‘ রং নাম্বার’, ‘নিরন্তর’,‘ ঘানি’,‘দারুচিনি দ্বীপ’ ইত্যাদি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলি জহুর। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ এবং ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ