ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আর্থিক জালিয়াতির শিকার সানি লিওন

    আর্থিক জালিয়াতির শিকার সানি লিওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঋণ দেয়ার নাম করে প্রতারণা সানি লিওনের সঙ্গে। তার প্যান কার্ড ব্যবহার করে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

    একটি টুইট বার্তায় সানি লিওন জানান, তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার রুপি ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে সানির অভিযোগ। কিছুক্ষণ পরেই যদিও টুইটটি মুছে দেন তিনি।
    সানির সমস্যার কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা। সুরাহা মিলতেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সানি লিওন লেখেন, “এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একইভাবে সাহায্য করবেন।”

    এক ব্যক্তি সানির পোস্টে জানিয়েছেন, তিনিও এই একই সমস্যার সম্মুখীন। তাকে সাহায্যের অনুরোধ করেছেন ‘রাগিনি এমএমএস ২’-এর নায়িকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ