ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল

    বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ।

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবুল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
    আগামী ২ মার্চ বিজিবির ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন মেজর জেনারেল সাকিল আহমেদ।

    প্রজ্ঞাপনে বলা হয়, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হলো। তার জায়গায় মেজর জেনারেল সাকিল আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো।

    এর আগে তিনি পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ