আইনজীবীরা সামাজিক প্রকৌশলী: স্পিকার

বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে আইনজীবীরা সামাজিক প্রকৌশলীর ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মানুষের জীবনে পরিবর্তন আনতে এবং মানবতার সেবায় আইনজীবীদের পর্যাপ্ত জ্ঞান আহরণ ও আন্তর্জাতিক আইন রপ্ত করে নিজেদের প্রস্তুত করার তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) একটি অনলাইন প্ল্যাটফর্মে ইনডিপেনন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) আয়োজিত ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতার ষষ্ঠ বাংলাদেশ বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবি’র উপাচার্য তানভীর হাসান। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বিশ্বব্যাপী এমন নাগরিকদের সামনে এগিয়ে আসা প্রয়োজন যারা অন্যের অধিকারের প্রতি সংবেদনশীল এবং যারা শান্তিপূর্ণ ভাবে বিরোধ নিষ্পত্তিতে সচেষ্ট।
এমইউআর