ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘তেল-ডাল-চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি’

    ‘তেল-ডাল-চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি’
    সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোজ্যতেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।


    ‘দেশে প্রতিবছর ভোজ্যতেলের চাহিদা ৩৫-৪০ লাখ টন, যার ৯০ শতাংশই আমদানি করতে হয়। ১০ শতাংশ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। ছয়শ টনের ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে ১৩০০ ডলারে উঠেছে। একইভাবে ডাল ও চিনির দামও বেড়েছে’- জানান তিনি।

    টিপু মুনশি আরও বলেন, এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। এসব পণ্য আমদানির পর ট্যারিফ কমিশন দাম নির্ধারণ করে। এরপরেও কিছু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দাম বাড়িয়ে দেয়। এ জন্য জেলায় জেলায় দাম মনিটরিংয়ে ডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মুনাফালোভী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

    সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আসিব আহসান ও রোটারিয়ান ক্লাব উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ