ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • আমতলীতে ছালেহিয়া শরিফের আখেরি মোনাজাত

     আমতলীতে ছালেহিয়া শরিফের আখেরি মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। ছারছিনা শরীফের পীর মাওলানা নেছারউদ্দিন আহম্মদের ৭০ তম ও মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  এ মাহফিলের আয়োজন করা হয়। বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়।

    দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহৎ এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য সকাল থেকে বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম বাস, ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে সমবেত হন। জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লা। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    মোনাজাতের আগে মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী -৪ আসনের মুহিবুর রহমান এমপি, আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলঅ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান ও আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ