ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ক্ষতবিক্ষত সালমান-ক্যাটরিনা, ঝরছে রক্ত

    ক্ষতবিক্ষত সালমান-ক্যাটরিনা, ঝরছে রক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ক্ষতবিক্ষত ও রক্তমাখা অবস্থায় দেখা মিললো ক্যাটরিনা কাইফ আর সালমান খানকে। সেই ছবি দেখে ভয় পেয়েছে অনেক ভক্ত। মূল ঘটনা কি তাহলে?

    দিল্লিতে ‘টাইগার ৩’র শুটিং করছেন ক্যাটরিনা কাইফ আর সালমান খান। ছবির সেট থেকে একটি ফটো ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি আর ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান রেড শার্ট আর কার্গো প্যান্ট পরেছেন। আর ক্যাটরিনা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে পরে আছেন বুলেট প্রুফ জ্যাকেট। তাদের সারা শরীর ক্ষতবিক্ষত, রক্ত বের হচ্ছে। বোঝা যাচ্ছে, কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন তারা। 
     
    ‘টাইগার ৩’ ছবিটি ‘এক থা টাইগার’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’-র সিক্যুয়েল। প্রথম দুটি পার্টই হিট করেছে বক্স অফিসে। ছবিতে সালমানকে দেখা যায় ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং ‘টাইগার’ রাঠোর-এর ভূমিকায়, যে প্রেমে পড়ে পাকিস্তানের গুপ্তচর জোয়া হুমাইমির। আপাতত দিল্লি ও তার পার্শবর্তী কিছু অঞ্চলে চলছে শুটিং।

    ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মুম্বইয়ের কালিনা এয়ারপোর্ট থেকে ছবির টিমের সঙ্গে দিল্লি আসেন ক্যাটরিনা আর সালমান।এয়ারপোর্টে ঢোকার আগে আলোকচিত্রিদের দেখে হাত নাড়েন দুজনে।

    প্রসঙ্গত, প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পায় ২০১২ সালে। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০২২-এই ‘টাইগার ৩’-র মুক্তি পাওয়ার কথা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ