ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

     শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্‌যাপন করা হবে। বিকেল ৩টায় একাডেমির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় রয়েছে প্রকাশনা উৎসব এবং একাডেমির বিভাগগুলোর কার্যক্রম নিয়ে প্রদর্শনী। এরপর শুরু হবে আলোচনা সভা।
     
    একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

    অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে অধ্যাপক আবদুস সেলিম উপস্থিত থাকবেন।

    শিল্পকলা একাডেমি উন্মুক্ত প্রাঙ্গণে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ববৃহৎ প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এ প্রদর্শনী চলবে ৭ মার্চ পর্যন্ত।

    একাডেমির সম্প্রতি প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব এবং সব বিভাগের কার্যক্রম নিয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ