ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • প্রস্তাবিত নামের তালিকা সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখা হয়েছে

    প্রস্তাবিত নামের তালিকা সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখা হয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত নামের তালিকা ৩২২ থেকে সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখা হয়েছে। পরে একাধিক বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে।

    প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির পঞ্চম বৈঠকে এই সংক্ষিপ্ত করা হয়। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হয়।

    সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠক হয়েছে। বৈঠকে সাচিবিক সহায়তার দায়িত্বে ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

    এ ছাড়া সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে সার্চ কমিটির বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

    তিনি বলেন, ‘আজকের বৈঠকে সার্চ কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনকে বাছাই করেছেন। তালিকা চূড়ান্ত করতে আগামীতে আরও একাধিক বৈঠক করবে কমিটি। এরপর চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ