ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই : ড. কামাল

    সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই : ড. কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সেমিনারে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, সরকার এবং আমরা একত্রিত হয়ে গেছি। ফলে সার্চ কমিটি বলুন আর অনুসন্ধান কমিটি বলুন কেউ নিরপেক্ষ খুঁজে বের করতে পারবে না।

    তিনি বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল দুঃখজনক হলেও সত্য দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তা আজ বহুলাংশে উপেক্ষিত।

    তিনি আরও বলেন, দেশের মালিকগণ তাদের মালিকানা হারিয়েছেন। দেশের জনগণ একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তারা তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

    ড. কামাল বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে দেশ ও জাতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ না হলে এই অব্যবস্থাপনার নির্বাচন ঠেকানো যাবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ