ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরিশাল শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা শুরু

    বরিশাল শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা শুরু
    বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ‍একুশের অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে একুশের ৩ দিনব্যাপি অনুষ্ঠানমালা। শনিবার বিকেলে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। প্রথম দিন শনিবার আমন্ত্রিত সংগঠন সপ্তসুর সংগীত একাডেমী সঙ্গীত পরিবেশন করবে।

    পরে নির্ধারিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাসুদেব ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষীশ চক্রবর্তী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক মো: সাহেদ।

    আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, তপংকর চক্রবর্তী, পাপিয়া জেসমিন ও হাসান মাহামুদ বাবু। আলোচনা সভা শেষেই স্বরচিত কবিতা পাঠ করে জাতীয় কবিতা পরিষদ ও কবিতালেখ্য পরিবেশন করে বরিশাল নাটক। সংগীত পরিবেশন করে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় ও সঙ্গীতাঞ্জলী।

    পরে নৃত্য পরিবেশন করে আপন সংগীত বিদ্যালয় ও তানসেন সংগীত বিদ্যালয়। রোববার দ্বিতীয়দিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠানমালা। অনুষ্ঠান উপভোগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ