ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরার মেঘনায় অপহৃত ৭ জেলে উদ্ধার

    মনপুরার মেঘনায় অপহৃত ৭ জেলে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় অপহৃত এক ট্রলারসহ ৭ জেলেকে ২৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। তবে অপহৃত জেলেদের উদ্ধারের ঘটনা নিয়ে কোস্টগার্ড ও অপহৃত জেলেদের আড়তদার ইউপি চেয়ারম্যানের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

    আজ রোববার সকাল সাড়ে ১০ টায় হাতিয়া কোস্টগার্ড লিখিত সংবাদ সম্মেলনে দাবী করে রোববার ভোর ৫ টায় হাতিয়ার চর আতাউরে অভিযান পরিচালনা করে অপহৃত ৭ জেলেসহ একটি ট্রলার উদ্ধার করা হয়। কিন্তু কোন জলদস্যু আটক করা সম্ভব হয়নি।

    এদিকে অপহৃত জেলেদের আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল দাবী করেন মুক্তিপণের বিনিময় জেলেদের উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মুক্তিপণের ২ লক্ষ ২ হাজার টাকা জলদস্যুদের ৫টি বিকাশ একাউন্টে দেওয়ার পর জলদস্যুরা অপহৃত জেলেদের মুক্তি দেয়। 

    এই ব্যাপারে নোয়াখালী জেলার হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ ইফতেখারুল আলম লিখিত বক্তব্যে জানান, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া জেলেদের তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    উল্লেখ্য, গত শনিবার ভোর রাত ৬ টায় মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী ৭ জেলে ট্রলারে হামলা চালিয়ে এক ট্রলারসহ ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ