‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শিগগির মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ২০২০ সালে ১০ মার্চ এক রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দেন।
এমইউআর