ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন মেজর আখতারুজ্জামান

    বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন মেজর আখতারুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহিষ্কার হয়েছেন দলের সব ধরনের পদ থেকে, দাপ্তরিকভাবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে। তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে ফোন করে বললেন, আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে শুনলাম। আমি তাকে বললাম, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। পত্রিকা পড়ার সুযোগ হয়নি।’

    আজ রবিবার দুপুরে এক প্রতিক্রিয়ায় কথাগুলো বলেন সাবেক এই বিএনপি নেতা। 

    এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, ‘দলীয় শৃঙ্খলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
    বহিষ্কারের বিষয়ে আখতারুজ্জামান বলেন, ‘খবরটা শুনে শুরুতে আমার হাসি পেল। পরে ভেবে ভালোই লাগলো যে এখনও বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তবে কষ্টও পেলাম। কেন কষ্ট পেলাম তা আর না বলি।’ তিনি বলেন, ‘আমি দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনা করি। আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার রাশি বিপরীতমুখী।’

    সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘তারেক রহমান কখনই আমার মতো করে ভাবেন না। আমি পরাজিত হলে দারুণভাবে খুশি হবো। কারণ তাতে সম্ভবত তারেক রহমানেরই জয় হবে। আমি এখন আমার মতো ভাববো, লিখব এবং বলব।’ তার বহিষ্কারে যারা খুশি হয়েছেন তাদেরও ধন্যবাদ জানান তিনি।

    প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। ভোটে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে তিনি হেরে যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ