ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৯৮৭

    গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৯৮৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন হলো। 

    আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।
     
    ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।  
     
    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৪, রংপুরে ২, বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।
    এর আগের দিন শনিবার করোনায় ১৩ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ২ হাজার ১৫০ জনের। আর শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ