ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় অনুমোদন

     ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় অনুমোদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও দীর্ঘ মুক্তি সংগ্রামের প্রধান স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করতে ২০২০ সালে এক মামলায় হাইকোর্ট রায় দিয়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলাপ হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

    তিনি জানান, আলাপের পর বৈঠকে সিদ্ধান্ত হয় ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হবে। মন্ত্রিপরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। যেসব ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে তার উদাহরণ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি এবং রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি এবং অন্যান্য সভা-সেমিনারের ক্ষেত্রে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে উল্লেখ করা হবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ