ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড: বর্ষসেরা ছবি ‘পুষ্পা’

    দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড: বর্ষসেরা ছবি ‘পুষ্পা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের আসরে বর্ষসেরা ছবি নির্বাচিত হয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। সেরা ছবি নির্বাচিত হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’। একই ছবির জন্য তারা সমালোচক বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

    সমালোচক বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকার পরিচালিত ‘সরদার উধম’।  জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রণবীর সিং (এইটি থ্রি) ও কৃতি শ্যানন (মিমি)

    চলচ্চিত্র শিল্পে অসাধারণ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে খ্যাতনামা অভিনেত্রী আশা পারেখকে। সেরা নবাগত বিভাগে পুরস্কার পেয়েছেন আহান শেঠি (তাড়াপ)। পিপলস চয়েসে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অভিমন্যু দাসানি ও রাধিকা মদন।
    সেরা পার্শ্বঅভিনেত্রী লারা দত্ত (বেল বটম) ও সেরা পার্শ্ব অভিনেতা সতীশ কৌশিক (কাগজ)। সেরা খল অভিনেতা আয়্যুশ শর্মা (অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ)। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন কেন ঘোষ (স্টেট অব সিজ: টেম্পল অ্যাটাক)। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ