ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দৌলতখানে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

    দৌলতখানে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জোরপূর্বক ভোগদখলীয় জমি দখলের অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার । আজ সোমবার (২১ ফেব্রুয়ারী)  নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    ভূক্তভোগী রুবিনা আক্তার সংবাদ সম্মেলনে বলেন, গত ইউপি নির্বাচনে চরখলিফা কলাকোপা ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাহাদ তালুকদারের পক্ষে প্রচারণা না চালানোয় ক্ষিপ্ত হয়ে  তার স্বামী মিল্লাদ হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়। বর্তমানে তার স্বামী জেল হাজতে আছেন। গত ১১ ফেব্রুয়ারী ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা মিল্লাদ হোসেনের ৪৮ শতক সুপারির বাগান দখল করে নেয়। এঘটনার পর ভুক্তভোগী পরিবার ইউপি সদস্য ও তার সহযোগীদের অভিযুক্ত করে দৌলতখান থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৫৪৯, তারিখ-১২-২-২২ইং। এরপর থেকে ওই পরিবারটিকে এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দেয় রাহাদ তালুকদার ও তার সহযোগীরা।

    সংবাদ সম্মেলনে রুবিনা আক্তার আরো বলেন, জমি দখলের পর থেকে আ’লীগ নেতা এ্যাড. গোলাম মোর্শেদ কিরণ তালুকদারের  ছোট ভাই ইউপি সদস্য রাহাদ তালুকদার ও তার সহযোগী ফখরুল , আবুল বশার তাকে পরিবার নিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকির ফলে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে ভূক্তভোগী রুবিনা আক্তারের পরিবার। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ