ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বরিশালে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জরিমানা

    বরিশালে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জরিমানা
    ছবি : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভেজাল বিরোধী অভিযানে আট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কাছ থেকে।  

    আজ শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

    অভিযানে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন শামিম স্টোরের স্বত্বাধিকারী মজিবুর রহমান, মা বাবার দোয়া স্টোরের শহিদুল ইসলাম, ইসমাইল স্টোরের মোঃ ইসমাইল, মামুন স্টোরের মো. মামুন, রিপা রাইস মিলের আব্দুর রাজ্জাক, শাহিন স্টোরের মোঃ রিয়াজ, মাসুদ স্টোরের মোঃ মাসুদ ও কালাম স্টোরের আব্দুর কালাম। 

    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক শাহ্ শোয়াইব মিয়া, সুমি রাণী মিত্র ও সাফিয়া সুলতানা। এর আগে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে আট প্রতিষ্ঠান মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন আর্মড পুলিশের এসআই কাজী ইমরান আহম্মদ। 

    অপরদিকে নগরীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় তাদের কাছ থেকে জরিমানা বাবদ ৬ হাজার ৪শ টাকা আদায় করা হয়।  

    শুক্রবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নগরীর চকবাজার, নতুন বাজার, নথুল্লাবাদ, পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক না পরায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ছয় হাজার ৪শ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম সুব্রত বিশ্বাস দাস ও নিরুপম মজুমদার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ