ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় গরু চোর সন্দেহে এক যুবক আটক

    কলাপাড়ায় গরু চোর সন্দেহে এক যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় গরু চুরির মামলায় জড়িত থাকার সন্দেহে রবিউল বিশ্বাস (৩৭) নামের এক যুবককে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। 

    থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা বাজারের দক্ষিন পাশ্বে ওয়াপদার রাস্তা থেকে রবিউল বিশ্বাসকে এস,আই, মোঃ দাউদুল আলম আটক করেন।

    মামলায় বলা হয়েছে, গত ১১ জুলাই ২০২১ তারিখ রাতে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদ এর মৃত আঃকরিম ডাক্তারের পুত্র মোঃ  জহিরুল ডাক্তারের ঘোয়াল ঘর থেকে ২ টি গাভী ১ টি বলদ গরু চুরি হয়। অনেক খোঁজা খুজির পর না পেয়ে জহিরুল ডাক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি অজ্ঞতনাম ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় জড়িত থাকার সন্দেহে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল বিশ্বাসকে গ্রেফতার করেছে। পরদিন মঙ্ঘলবার তাকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ