ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দেশে অনুদান নেওয়ার মানুষ থাকবে না : এমপি শাওন

    দেশে অনুদান নেওয়ার মানুষ থাকবে না : এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে ত্রাণ বা অনুদান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যাবে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে দেশীয় প্রজাতির বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আছেন বলেই মসজিদে ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরসহ আরও অনেকে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ