ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন বিজয় দেভেরাকোন্ডা

      রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন বিজয় দেভেরাকোন্ডা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারকাদের এখন বিয়ের মৌসুম। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক তারকা। 

    গত কয়েকমাসে ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে ফারহান-শিবানি,  বিক্রান্ত-শীতলসহ বিয়ে করেছেন একগুচ্ছ তারকা। এরই মাঝে সোমবার গুঞ্জন ওঠে যে বিয়ে করছেন বিজয় দেভেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। 

    নতুন ছবি লাইগারের শুটিংয়ের জন্য আপাতত মুম্বাইয়ে রয়েছেন বিজয়। আবার নতুন বাড়ি কিনে একই শহরে রয়েছে রশ্মিকা। 

    এদিকে বিজয়-রশ্মিকার কেমিস্ট্রি সবসময়ই নজর কেড়েছে মানুষের। শোনা যাচ্ছে এ বছরেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারা। 

    এ পর্যন্ত দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও রশ্মিকা। গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড, দুটি ছবিই ছিল সুপারহিট। তাদের জুটিকেও পছন্দ করেছিল দর্শক। এখন শোনা যাচ্ছে পর্দার সেই রসায়নই বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। 

    এ বছরের শুরুতে গোয়ায় একসঙ্গে সময় কাটিয়েছিলেন রশ্মিকা ও বিজয়। শুধু বিজয় নয় সেখানে ছিলেন বিজয়ের ভাই আনন্দও। এমনকি বিজয়ের মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক রশ্মিকার। 

    তবে এ বিয়ের খর ছড়িয়ে পড়ার পর টুইটে বিজয় দেভেরাকোন্ডা লিখেছেন- স্বভাবতই ভিত্তিহীন। অর্থাৎ আপাতত বিয়ে করছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন বিজয়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ