ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

    বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ডোজ নিতে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান তিনি।

    এর আগে বিকাল ৪টার দিকে খালেদা জিয়া তার বাসা ফিরোজা থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
    গত ১৯ জুলাই একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন বেগম জিয়া। এরপর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন ১৮ আগস্ট। সেবার তিনি মর্ডানার টিকা গ্রহণ করেছিলেন।
     
    আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারসহ নানা রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। সে মাসের ২৭ তারিখ প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হন তিনি। তখন ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ