ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেঘনায় লঞ্চ ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

     মেঘনায় লঞ্চ ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় মোঃ এরশাদ মাঝি (৩৪) ও মোঃ আকবর মাঝি (৩৫) নামে দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

    এ ঘটনায় এখনও মোঃ মমিন মাঝি (১৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। নিহত জেলেরা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়।

    ভনানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মমিন মেম্বার জানান, আজ বিকেল সাড়ে ৪ টার দিকে ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করার সময় জালের সাথে আটকা পরে মোঃ এরশাদ মাঝি ও আকবর মাঝির লাশ। এরপর জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

    উল্লেখ্য,  বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর পাতা ইউনিয়নের আব্দুল রহমানের ট্রলারের করে ওই উনিয়নের ৯ জেলে ইলিশ শিকারের জন্য রওনা হয়। পরে রাত ২/৩ টার দিকে তারা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ শিকার করছিল। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহি লঞ্চটি ওই স্থানে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

    ওই সময় জেলেদের ডাক চিৎকারের স্থানীয়রা জেলেরা ৬ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ