ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • কলাপাড়ায় গাছ চাপায় দুজনের মৃত্যু

    কলাপাড়ায় গাছ চাপায় দুজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় গাছের চাপায় নাসির উদ্দিনের মৃত্যুর পরে আহত মোঃ তাইফুর (১৩) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার ডালবুগজ্ঞ ইউনিয়নের সুগডুগি গ্রামে।

    বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলার ডালবুগজ্ঞ ইউনিয়ন এর সুগডুগি গ্রামে ফজলুর রহমান এর পুত্র মোঃ নাসির উদ্দিন (৩৪) নিজ বাড়ীর বাগানে রেন্ট্রি গাছ কেটে ফেলার সময় হঠাৎ গাছটি নিচে পড়লে নাসির উদ্দিন গাছ চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। আহত হয় নাসির উদ্দিনের পুত্র রিয়াদ (৯), একই এলাকার মজিবুর রহমানের পুত্র মোঃ তাইফুর রহমান (১৩)। 

    আহতদের চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত্যু ঘোষনা করেন এবং আহতদের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের - ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে তাইফুর রহমান এর অবস্হা আশংকাজনক দেখে চিকিৎসক তাইফুরকে ঢাকায় রেফার করেন, ঢাকা যাবার পথে তাইফুর রহমান মারা যান।

    আজ শুক্রবার সকাল দশটায় নিজ বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়েছে। এতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ