ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • দক্ষিন চট্টগ্রামে টিকা নিতে সড়কে প্রচার

    দক্ষিন চট্টগ্রামে টিকা নিতে সড়কে প্রচার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিন চট্টগ্রামে আটটি উপজেলায় টিকা নিতে সড়ক প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করে চলছেন গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অফিস পটিয়া। ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় শনিবার দেশব্যাপী একদিনে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। টিকা পেতে কোনো ধরণের নিবন্ধন কাগজপত্র লাগবে না।

    এই কথাগুলো বলে বিভিন্ন জনসমাগম স্থানে দাড়িয়ে দাড়িয়ে গত এক সপ্তাহ ধরে সিএনজি যোগে মাইকিং করে সড়ক প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করেছেন তথ্য অফিস পটিয়ার সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।

    এব্যাপারে তথ্য অফিসের সহকারী কর্মকর্তা দীপক চন্দ্র দাস জানান, সরকার একদিনে এককোটি মানুষকে টিকা দিচ্ছে। এই টিকা নিতে কোন ধরণের কাগজপত্র নিবন্ধন লাগবে না। প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় ৫টি প্রতি জেলায় ২০টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। সুতারাং কেউ যাতে টিকা নিতে বাদ না পড়ে সেজন্য সড়ক প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করেছেন বলে জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ