ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন
  • 'দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না'

    'দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‌‘দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না, জোর দেওয়া হবে টিকা কার্যক্রম ও মাস্ক পরাকে। বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত আছে, যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে।’

    আজ শনিবার দুপুরে মেহরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু তাই নয়, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী। করোনার সংক্রমণ নেমে এসেছে ৫ শতাংশের নিচে। ভবিষ্যতে আর লকডাউনের কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না।’

    ‘সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পারে করোনার সংক্রমণ কমানোর পাশপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে। এ ছাড়া করোনাভাইরাস বাদেও মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে। তাই লকডাউন না দিয়ে মানুষকে মাস্ক পরার প্রতি আগ্রহী করে তুলতে হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ