ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনে করোনার টিকা কেন্দ্রের ভবনের রেলিং ভেঙ্গে আহত ১০

    লালমোহনে করোনার টিকা কেন্দ্রের ভবনের রেলিং ভেঙ্গে আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ন ভবনের (টিকা কেন্দ্র) রেলিং ভেঙ্গে টিকা নিতে আসা দুই বৃদ্ধা মহিলাসহ ১০ জন আহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম ( ৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম(৪০), রোকসানা বেগম (৩৬) ও শাহানুর বেগম (৫০)।

    আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। গুরুতর আহত ফরিদা ইয়াছমিনকে আশঙ্কা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে ।বাকিদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার করোনার গনটিকা নিতে আসছিলেন এলাকার নারী পুরুষ।

    এ সময় ইউপি ভবনের ২য় তলায় অবস্থানরত টিকা গৃহিতারা লোকজনের চাপে পড়ে রেলিং ভেঙ্গে যায়। এতে দুই জন বৃদ্ধ মহিলাসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।

    লালামোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজারা এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ