ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কলাপাড়ায় অধ্যক্ষর বিরুদ্ধে চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মানববন্ধন

    কলাপাড়ায় অধ্যক্ষর বিরুদ্ধে চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস  কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে মানববন্ধন করে ধৃষ্ঠতা দেখালেন ওই কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারীরা।  রবিবার সকাল ৯ টার দিকে অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদারের অপসারনের পাশাপাশি তাঁর বিচার চেয়ে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন করা হয়।

    মানববন্ধনকারীদের অভিযোগ, অধ্যক্ষ স্যার কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী মামুন খানকে ক্যাম্পাসে যাতে মোটরসাইকেল প্রবেশ করতে না পারে, সে কারনে বাঁশ টানিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন। মামুন তাঁর নির্দেশ পালনে গাফেলতি করায় তাকে গালমন্দ করেন অধ্যক্ষ।

    এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার জানান, কলেজে আসার পর ঘটনাটি শুনেছি। তবে তাকে গালমন্দ করা হয়নি। তাকে একটি কাজের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

    এদিকে, এলাকাবাসী জানান, একজন অধ্যক্ষ’র নির্দেশ অমান্য করে আবার ক্যাম্পাসে মানববন্ধন করা এটা একটি দুঃসাহসিক এবং অপরাধ মূলক  কাজ। এতে ওই চতুর্থ শ্রেনীর কর্মচারীর শাস্তি হওয়া উচিৎ বলে তারা উল্লেখ করেন।
     
    কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একাধিকের সাথে আলাপকালে তারা জানান, এ মানববন্ধন ওই কলেজে এই প্রথম । এতে সকল শিক্ষকদের অপমান করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। এতে ভবিষ্যতে কোন শিক্ষকদের কথা চতুর্থ শ্রেনীর কর্মচারীরা কানে তুলবে না বলে তারা উল্লেখ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ