ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি অনুমোদন

    বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি অনুমোদন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি (জাপা) বরিশাল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটিতে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আহ্বাক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করা হয়েছে।

    এছাড়া বরিশাল জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সাবেক সভাপতি এবং বিসিসি’র কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীনকে। সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির মহানগরের সাবেক নেতা এম.এ জলিলকে।
    জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের- এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।

    সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয় পার্টির বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মো, সোহেল এর আবেদনের প্রেক্ষিতে এবং পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু- এমপি’র সুপারিশে বরিশাল জেলা ও মহানগর জাতিয়াপার্টির কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

    উল্লেখ্য, ইতিপূর্বে বরিশাল জেলা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। সবশেষ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় মহসিন উল ইসলাম হাবুলকে এবং সদস্য সচিব ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এছাড়া মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন বিসিসি’র একাধিক বার নির্বাচিত কাউন্সিলর একেএম মুর্তজা আবেদীন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ