ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যানচালক আটক

    ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যানচালক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেলসহ মো. ফরহাদ হোসেন (২৩) নামে এক কাভার্ড ভ্যানচালককে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন কে এম শাফিউল কিঞ্জল জানান, বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ওই এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেল এবংকাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। পরবর্তী জব্দকৃত তেল, কাভার্ড ভ্যান ও আটক চালককে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    তিনি আরও জানান, কোস্টগার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেলসহ চালককে আটক করা হয়। কোস্টগার্ডের এ ধরনের অভিযান চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ