ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিকুর রহিম

    প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিকুর রহিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটের টি-টোয়েন্টি শর্টার ফরম্যাটে আফগানিস্তানের সাথে ৭ বারের দেখায় টাইগারদের জয় মাত্র দুইটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। তার মানে আফগানরা জিতেছে চার ম্যাচে। ঠিক এই সমীকরণের সামনে দাঁড়িয়েই প্রশ্ন- তামিমের দল ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দল আফগানদের ঘায়েল করতে পারবে তো? প্রশ্নটা মাথায় রেখেই আগামী আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুরে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 

    তবে আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের মুশফিকুর রহিমের। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল বুধবার নেটে ব্যাটিং করার সময় ডানহাতে চোট পেয়েছেন মুশফিক। এরপর এক্সেরেতে খারাপ কিছু ধরা পড়েনি। তবে চোটের জায়গাটার রঙ বদলে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল টিম। ৫ মার্চ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মুশফিক খেলতে পারবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল শুক্রবার।

    আহলে এ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ে অভিষেক হতে পারে মুনিম শাহরিয়ারের। সঙ্গী হিসেবে থাকতে পারেন পাকিস্তান সিরিজে বাদ পড়া লিটন দাস। এছাড়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী ও আফিফ হোসেন ও মেহেদি হাসানরা আছেন। মুশফিকুর রহিম আঙুলে চোট পাওয়ায় তাকে নিয়ে আছে শঙ্কা। শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। তবে তার একাদশে আসার সম্ভাবনা কম। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম/তাসকিন আহমেদকে দেখা যেতে পারে। আর বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদতো আছেনই।

    একনজরে আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ-
    মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ