ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা সাহারাগাছি গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. মোসলেহ উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুস সামাদ (৫৫)। 

    দুইশ গ্রাম হেরোইনসহ আটকের মামলায় বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এছাড়া দুইজনকেই সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

    সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ৩ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় দন্ডপ্রাপ্ত দুইজনকে হেরোইনসহ আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এসময় দুইজনের কাছ থেকে একশ গ্রাম করে মোট দুইশ গ্রাম হেরোইন জব্দ করা হয়। একই বছরের ৩০ এপ্রিল উপ-পরিদর্শক মো. ওসমান গনি আদালতে চার্জশিট প্রদান করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ