ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • 'অনেকে ঈর্ষান্বিত হয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে'

    'অনেকে ঈর্ষান্বিত হয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন জায়েদ খান। গতকাল বুধবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিকেলে তিনি শিল্পী সমিতির কার্যালয়ে যান। সেখানে জায়েদ খান জানান, ‘আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্য কোনো সংগঠনের স্বার্থবিরোধী কাজ করিনি। অন্য সংগঠনের বিরুদ্ধে কাজ করলে শিল্পীরা আমাকে এতটা ভালোবাসতো না। সমিতিতে তিনবার আমি নির্বাচিত হয়েছি। অন্য কোনো সংগঠনের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। অনেকে ঈর্ষান্বিত হয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। কেন ভাই? ভুল হলে আমাকে বলেন।’

    জায়েদ আরও বলেন, ‘হেরে তারা আমার নামে যা তা বলেছে। অবৈধভাবে আমার চেয়ার দখল করেছে। একটি মেয়েকে দিয়ে এটাই বলিয়েছেন, আমি তাকে নাকি হোটেলে নিয়ে গেছি। এসব নিয়ে তারা ইউটিউবে বাজে প্রচারণা চালাচ্ছে। আমি একটা শিক্ষিত ছেলে, এ ধরনের বাজে কাজ করতে পারি? তারা প্রমাণ দেখাক, পারবে না।’

    জায়েদ আরও বলেন, ‘আমাকে নিয়ে এমন কোনো পরিকল্পনা নেই তারা করেনি। মিথ্যা স্ক্রিনশট দেখিয়েছে। মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করল। আমার বিরুদ্ধে র‍্যালি করাল। শিল্পী সমিতি দখল করা যায় না। আজ তিনটার সময় ক্ষমতার লোভে তালা দিয়ে সবাইকে ছুটি দিয়েছে। আমার অফিসে আমি ঢুকতে পারলাম না। আমাকে অপেক্ষা করতে হলো। আমি তাদের মতো লোভী না। তাদের মতো ক্ষমতার লোভে আজ তিনটার সময় তালা দিয়ে অফিস বন্ধ করিনি। আর মাঝে আমি দুই দিন সময় পেয়েছিলাম চেয়ারে বসার, কিন্তু বসিনি। কারণ, আমার ভয় নেই। জানতাম চেয়ার আমার হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ