ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সুন্দরবন রক্ষায় কঠোর নিরাপত্তা

    সুন্দরবন রক্ষায় কঠোর নিরাপত্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ সামনে রেখে সুন্দরবনের কাঠ পাচারে সক্রিয় হয়ে ওঠে চোরাকারবারি চক্র। হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে শিকারিরা। সুযোগবুঝে বিষপ্রয়োগে মাছশিকার করে অসাধু জেলেরা। এ বছর তারা ঈদের সুযোগ যেন কাজে লাগাতে না পারে, সেজন্য বন বিভাগ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

    ইতোমধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে কোনও প্রকার বনজ সম্পদ ধবংস করতে না পারে, সেজন্য পুরো সুন্দরবনে জারি করা হয়েছে সতর্কতা।

    খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু সালেহ বলেন, ইতোমধ্যে বিভিন্ন স্টেশন এবং টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন ও টহল কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।

    তাছাড়া স্মার্টটিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিমকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে।


    পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. আবু নাসের মোহসিন হেসেন বলেন, ঈদ উপলক্ষে সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় বিভিন্ন টহল কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, অন্য বছর ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ছুটিতে বাড়িতে যায়, আরেকটি অংশ বন পাহারা দেয়। এ বছর সবাইকেই কর্মস্থলে থেকে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ