ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • খুলনা বিভাগে ফের করোনায় ১০ জনের মৃত্যু

    খুলনা বিভাগে ফের করোনায় ১০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮১৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন আরও ১৫৫ জন। বুধবার (১৬ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে মঙ্গলবার (১৫ জুন) ৮০০ জনের শরীরে অদৃশ্য এই ভাইরাস শনাক্ত হয়। সোমবার (১৪ জুন) ৬১৪ জনের, রোববার (১৩ জুন) ৬০৬ জনের এবং শনিবার (১২ জুন) ৩১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪ জন, খুলনায় একজন, যশোরে ৩ জন, কুষ্টিয়ায় একজন, ও মেহেরপুরে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪১ হাজার ৮৪৬ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৯-এ। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৫৪৬ জন।
     
    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৮২৫ জন।

    বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ৩৩৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৬ জন।

    সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৭২ জন।

    যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৫০ জন। মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭২১ জন।

    নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৬ জন। মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।

    মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন। এ সময় মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন।

    ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯৭ জন। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪১ জন।

    কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৯০২ জন।

    চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন।

    মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ৯১৮ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ