ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিয়ে বাড়ি বেড়াতে এসে নদীতে নিখোঁজ কুরআনের হাফেজ

    বিয়ে বাড়ি বেড়াতে এসে নদীতে নিখোঁজ কুরআনের হাফেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বন্ধুর বোনের বিয়েতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে এজাজুল ইসলাম (১৯) নামের এক যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

    নিখোঁজ এজাজুল ঢাকার এয়ারপোর্ট নদ্দাপাড়া এলাকার ভাড়াটিয়া ও কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা সে একজন কুরআনের হাফেজ।

    বৃহস্পতিবার (৩ মার্চ) আউলিয়াপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উওর বাদুরা বলইকাঠী গ্রামে আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

    নিখোঁজ এজাজুল (৩ মার্চ) সকালে ঢাকা থেকে আউলিয়াপুর ইউনিয়নের দেরাজ খাঁনের বাড়িতে বেড়াতে আসে। মো. নাসির খাঁনের মেয়ে সিভাত জাহান মিতুর বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বন্ধু করিমের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

    এছাড়াও মাসুদ ও বাপ্পি নামের দুই জনকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে এপর্যন্ত নিখোঁজ এজাজুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি।

    এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, নদীতে নিখোঁজ এজাজুলের সন্ধানে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তিনটি ট্রলার নিয়ে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে রাত ৯ টা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান।

    বর্তমানে বিয়ে বাড়ির আনন্দ শোকে পরিণত হয়েছে এছাড়াও আগামীকাল বিয়ের অনুষ্ঠানের আয়োজন স্থগিত করা হয়েছে বলে জানান কনে সিফাত জাহান মিতুর পিতা নাসির উদ্দিন খাঁন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ