ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পায়ের ক্ষত নিয়ে থানায় হাজির ঘোড়া

    পায়ের ক্ষত নিয়ে থানায় হাজির ঘোড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় পায়ে ক্ষত নিয়ে একটি ঘোড়া থানায় হাজির হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করে।

    কিছুটা সুস্থ হলে ঘোড়াটি নিজ থেকেই চলে যায়।

    শুক্রবার (৪ মার্চ) দুপুরের দিকে একটি ঘোড়াটি থানার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে।

    পরে ঘোড়াটি মূল ভবনের ভিতরে ঢোকার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা চোখে পড়লে ঘোড়াটিকে বাঁধা দেয়।

    থানা সূত্রে জানা যায়, ঘোড়াটি পুলিশ সদস্যের বাঁধা উপেক্ষা করে ডিউটি অফিসারের কক্ষের সামনে এসে দাঁড়ায়। এসময় কর্তব্যরত অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা একাধিকবার তাড়ানোর চেষ্টা করলেও ঘোড়াটি ডিউটি অফিসারের মূল ফটকের সামনের থেকে সরাতে ব্যর্থ হন।

    থানার ডিউটি কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, আমরা ঘোড়াটি তাড়ানোর চেষ্টা করছিলাম। যখন দেখলাম সরছে না, তখন লক্ষ্য করলাম ঘোড়ার পিছনের বাঁ পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে জানানো হয়।

    এরপর ওসি আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘোড়াটির প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন।

    বাউফল উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আ. আজিজ বলেন, ঘোড়াটির ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোন কিছুর আঘাত লেগেছে। যার কারনে পায়ের চামড়া উঠে মাংস ক্ষত হয়েছে। এরপর ঘোড়াটির ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশক ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ লাগিয়ে দেওয়া গয়। পরে ঘোড়াটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুস্থ মনে করলে নিজেই থানার থেকে বেড়িয়ে যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ