ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

    বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আজ রবিবার এ দিন ধার্য করেন।

    খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল আজ। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য সময় চেয়ে আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেন।

    দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধন ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় ওই মামলা করা হয়। একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ